আমার আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পরে : হাথুরুসিংহে
প্রকাশ: রোববার, ৫ নভেম্বর, ২০২৩, ৫:১০ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল সোমবার দিল্লিতে মাঠে নামবে বাংলাদেশ দল। 
তার আগে আজ রবিবার দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন চন্ডিকা হাথুরুসিংহে। 

চলমান বিশ্বকাপে ব্যর্থতার প্রশ্নে টাইগারদের প্রধান এই কোচ বললেন, ‌‌‘আমার আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পরে। আগের সাত মাসে কিছুই করার ছিল না।’
চলমান বিশ্বকাপে কঠিন সময় পার করছে বাংলাদেশ দল। সাত ম্যাচের মধ্যে কেবল একটি জেতায় এরই মধ্যে তারা বাদ পড়েছে সেমিফাইনালের দৌড় থেকে। 

সেরা আট দলের ভেতর থাকা নিয়েই এখন শঙ্কা। সেটা না থাকতে পারলে বাংলাদেশ খেলতে পারবে না ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft