নতুন সাবমেরিন থেকে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুঁড়ল রাশিয়া
প্রকাশ: রোববার, ৫ নভেম্বর, ২০২৩, ৫:০৫ পিএম

এবার পারমাণবিকশক্তি চালিত নতুন সাবমেরিন ‘ইম্পারেটর আলেকজান্ডার-থ্রি’ থেকে আন্তঃমহাদেশীয় বুলাভা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

তবে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষাটি কবে পরিচালনা করা হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। জানা গেছে, ১২ মিটার দীর্ঘ বুলাভা ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এবং এর পরিসীমা ৮ হাজার কিলোমিটার।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি শ্বেত সাগরে থাকা নতুন সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয় এবং এটি কামচাটকা উপদ্বীপে কয়েক হাজার কিলোমিটার দূরের পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft