টস জিতে ব্যাটিংয়ে ভারত
প্রকাশ: রোববার, ৫ নভেম্বর, ২০২৩, ৪:২৬ পিএম

চলতি বিশ্বকাপে এবার সবচেয়ে ধারাবাহিক দল ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুই দলই এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে এবার শক্তিমত্তা এবং দক্ষতা যাচাইয়ের লড়াইয়ে মুখোমুখি এই দুই দল। পয়েন্ট টেবিলে শীর্ষে উঠার লড়াইয়ে প্রোটিয়াদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

আজ রোববার কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

এবারের আসরে অপরাজিত ভারত, এ ম্যাচেও জয় নিয়ে তালিকার র্শীষ স্থানটি ধরে রাখতে চায় স্বাগতিকরা। আর পয়েন্ট তালিকায় সবার ওপরে উঠে আসেতে এ ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না দক্ষিণ আফ্রিকা।

ভারতের বিপক্ষে একটি পরিবর্তন এসেছে প্রোটিয়াদের একাদশে। জেরাল্ড কোয়েটজির পরিবর্তে একাদশে ফিরেছেন তাব্রেইজ শামসি। অন্যদিকে একাদশে কোনো পরিবর্তন ছাড়াই এ ম্যাচে মাঠে নামছে স্বাগতিকেরা।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি, ফন ডার ডুসেন, এইডেন মারক্রাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, তাব্রেইজ শামসি, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft