গাজায় ‘মানবিক বিরতি’ নিয়ে অগ্রগতির তথ্য জানালেন বাইডেন
প্রকাশ: রোববার, ৫ নভেম্বর, ২০২৩, ১২:৫৩ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে  ‘মানবিক বিরতি’ নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। 

খবরে বলা হয়েছে, তার পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে একই ইস্যুতে কাজ করছেন।

এ বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না জানতে চাইলে বাইডেন ডেলাওয়্যারের একটি গির্জা থেকে বের হয়ে গাড়িতে ওঠার আগে থাম্বআপ দিয়ে ‘হ্যাঁ’ উত্তর দেন। তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আম্মানে সাংবাদিকদের বলেন, যুদ্ধে মানবিক বিরতি বেসামরিক নাগরিকদের রক্ষা করতে এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও সহায়তা পেতে সহায়তা করবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft