বনশ্রীতে বাসে আগুন: দগ্ধ চালক বার্ন ইনস্টিটিউটে
প্রকাশ: রোববার, ৫ নভেম্বর, ২০২৩, ১২:২৭ পিএম

রাজধানীর বনশ্রী মেরাদিয়া বাজার এলাকায় অছিম পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়েছেন গাড়ির চালক সবুজ (৩০)। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

সবুজের স্ত্রী রাশেদা বলেন, ‘আমার স্বামী অছিম পরিবহন বাসের ড্রাইভারি করে। সকাল সাড়ে ৭টার দিকে বাসে আগুন দেওয়ার কথা জানতে পারি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। ঢাকায় মেরুল বাড্ডায় থাকেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, সবুজের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft