নিরীহ ফিলিস্তিনির মৃত্যুর সঙ্গে হামাসের কোনো যোগসূত্র নেই: ওবামা
প্রকাশ: রোববার, ৫ নভেম্বর, ২০২৩, ১২:২০ পিএম আপডেট: ০৫.১১.২০২৩ ১২:২৪ পিএম

হামাস ও ইসরায়েলের মধ্য চলমান যুদ্ধ নিয়ে মুখ খুলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যুদ্ধকে যেভাবে তুলে ধরা হয়েছে, সে বিষয়টির সমালোচনা করে ওবামা বলেন, ‘দুই পক্ষের কেউই নিরপরাধ নয়।’ 

গতকাল শনিবার পড সেভ আমেরিকা পডকাস্টের জন্য দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে হামাসের ৭ অক্টোবরের হামলা ভয়াবহ, তবে এখন ফিলিস্তিনিদের বিরুদ্ধে যা করা হচ্ছে, তা সহ্যের বাইরে। 

তিনি বলেন, কোনো গঠনমূলক উদ্যোগ নিতে হলে আমাদেরকে প্রথমে মেনে নিতে হবে যে এখানে একটি জটিল পরিস্থিতি চলছে এবং বাইরে থেকে দেখে যা মনে হয়, বিষয়টি ততটা সরল নয়। 

তিনি আরও বলেন, গাজায় যেভাবে নিরীহ ফিলিস্তিনি মারা যাচ্ছে তার সঙ্গে হামাসের কার্যক্রমের কোনো যোগসূত্র নেই।

ওবামা ‘টিকটক ভিত্তিক আন্দোলনের’ সমালোচনা করে বলেন, এর মাধ্যমে চলমান পরিস্থিতির সরলীকরণ করা হচ্ছে।

বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সমাধান দেওয়ার উচ্চাভিলাষী প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে দুই মেয়াদে প্রেসিডেন্ট পদে থাকলেও তিনি এতে সক্ষম হননি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft