ফরিদপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত
প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৫:৪৭ পিএম

ফরিদপুরে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার দুপুরে এ উপলক্ষে ফরিদপুর পুলিশ লাইন্সের সামনে থেকে একটা শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। 

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহ্সান তালুকদার পিএএ, পুলিশ সুপার মো. শাহজাহান (পিপিএম সেবা), কমিউনিটি পুলিশিং কমিটি ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক প্রফেসর মো. শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমদাদ হুসাইন, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী প্রমুখ।





« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft