বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ
প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ১০:৪০ এএম আপডেট: ০৪.১১.২০২৩ ১০:৪৪ এএম

বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (৩ নভেম্বর) রাতে ঢাকা থেকে তাদের তুলে নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়। 

দুই নেতা হলেন— ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তেজগাঁওয়ের সাবেক ওয়ার্ড কমিশনার আনোয়ারুজ্জামান এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল আহসান। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গণি চৌধুরী বলেন, আনোয়ারুজ্জামান ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল আহসানকে শুক্রবার গভীর রাতে ডিবি পুলিশ উঠিয়ে নিয়ে গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft