কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালন
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ৯:৩৬ পিএম

মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। 

গাজীপুরের কাপাসিয়ায় আজ শুক্রবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গতাজ তাজউদ্দীন আহমদসহ জাতীয় চার নেতার জেল হত্যা দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে সকালে শোক র‍্যালী ও শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমেদ মুক্তিযোদ্ধা চত্বরের শহীদ বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেছে।

পরে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কাপাসিয়ার প্রতিটি মসজিদে জুম্মা নামাজের পর দোয়ার আয়োজন করা হয়। 

বিকেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাজহারুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রধানের পরিচালনায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft