প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ৯:২৭ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৩৮০ জনের মৃত্যু হয়েছে।
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১৩৫৭ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৫৫ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১০০২ জন ভর্তি হয়েছেন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ২৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৭৬৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৪৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।