পাকিস্তানকে সরিয়ে টেবিলের পাঁচে, আফগানরা সেমির আরো কাছে!
প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ৯:২৫ পিএম

নেদারল্যান্ডসের বিপক্ষে দাপুটে জয় আফগানদের সেমিফাইনালের স্বপ্নকে করেছে আরো বাস্তবসম্মত। ৭ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে আফগানরা। ৭ ম্যাচে ৩ জয় পাওয়া পাকিস্তান আফগানদের এই জয়ে টেবিলে নেমে গেছে আরো একধাপ নিচে। বাবর আজমদের অবস্থান এখন ৬।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভারত ৭ ম্যাচে ৭ জয় তুলে নিয়ে এরইমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার সাত ম্যাচে ৬ জয়। তিনে থাকা অস্ট্রেলিয়া ৬ ম্যাচে ৪ জয় পেয়েছে। কিউইদের সাত ম্যাচে ৪ জয়। 

ফর্ম বিচারে দক্ষিণ আফ্রিকার সেমি ভাগ্যও নিশ্চিত ধরে নেওয়া যায়। তবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তানের সেমিতে যাওয়ার সুযোগ এখনো আছে। নানা যদি-কিন্তুর সমীকরণে নির্ধারিত হবে পরবর্তী সেমিফাইনালিস্ট হচ্ছে কারা। 

তবে আফগানদের এই দাপট অব্যাহত থাকলে তারাও সেমিফাইনালের যোগ্য দাবিদার একথা নিঃসন্দেহে বলা যায়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft