নবীনগরে জেল হত্যা দিবস পালিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ৬:৩০ পিএম

০৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের হল রুমে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি এডভোকেট সুজিত কুমার দেব এর সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য নাছির উদ্দিনের সঞ্চালণায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, আওয়ামীলীগ নেতা নিয়াজুল হক কাজল, নজরুল ইসলাম নজু, কবির আহম্মেদ, প্রনয় কুমার পিন্টু ভদ্র, সাইফুর রহমান সুহেল প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্রাহ্মণবাড়িয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft