বোয়ালদাড় ইউনিয়নে স্বল্প মূল্যে টিসিবি পন্য বিক্রি শুরু
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৪:৪৮ পিএম

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলি উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে সরকার নির্ধারিত মূল্য স্বল্প আয়ের মানুষের মাঝে স্বল্প মূল্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। স্বল্প মূল্য এইসব টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। তবে পণ্যের পরিধি বাড়ার দাবি সাধারণ মানুষের।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের (১,২,৩) ওয়ার্ড এর জন্য বোয়ালদাড় বাজারে টিসিবি পণ্য বিক্রির শুভ উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সভাপতি ছদরুল ইসলাম। 

টিসিবির পণ্য নিতে আসা ২নং ওয়ার্ডের বাসিন্দা শাহানাজ বেগম বলেন, বর্তমানে বাজারে সব পণ্যর দাম বেশি। যা আমাদের মতো নিন্ম আয়ের পরিবারের জন্য খুব কষ্টের বিষয়! তাই কমদামে এইসব পণ্য কিনতে পেরে আমি খুব খুশি। সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তবে পণ্যের পরিধি বৃদ্ধির জন্য দাবি জানাচ্ছি। সেই সাথে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যে কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন, তদারকি অফিসার উপজেলা রিসোর্স সেন্টারের ইনসট্রাক্টর বদরুল মিল্লাত, ইউপি সদস্য মোত্তালেব হোসেন, নাজমুল হোসেন, বকুল হোসেন, মহিলা ইউপি সদস্য বুলবুলি খাতুন, টিসিবি পণ্য বিক্রয় ডিলার সোহরাব হোসেন ও বিক্রয় কর্মীরা। 

বোয়ালদাড় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ছদরুল ইসলাম জানান, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গরীব দুঃখী অসহায় মানুষের সরকার। সরকার নির্ধারিত স্বল্প মূল্য আমার বোয়ালদাড় ইউনিয়নের তিনটি পয়েন্টে (ফ্যামিলি কার্ড) এর মাধ্যমে ২ কেজি মসুর ডাল, ২ লিটার সোয়াবিন তেল ও ৫ কেজি চালসহ প্রতি প্যাকেজ ৪৭০ টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে। আগামী ৩ দিন পর্যায়ক্রমে ইউনিয়নের ৩ টি পয়েন্ট থেকে এসব টিসিবি পণ্য বিক্রয় করা হবে। ফ্যামিলি কার্ডধারীরা নির্দিষ্ট স্থান থেকে তাদের পণ্য সংগ্রহ করতে পারবে বলে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft