নাটোরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৪:০০ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বড় পুকুরিয়া রেলগেট ও ঠেঙ্গামারা রেলগেটের মাঝামাঝি স্থানে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, গতকাল বুধবার দিনগত রাত ১১টার দিকে রেললাইন ধরে ওই ব্যক্তিকে হেঁটে যেতে দেখেন স্থানীয়রা।পরে আজ বৃহস্পতিবার সকালে রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে নাটোর রেলস্টেশন মাস্টারকে বিষয়টি জানান।

নাটোর স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, খবর পেয়েই বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে থানায় অবগত করা হয়েছে। সেখান থেকে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে তিনি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাটোর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft