আজ বিকেলে দেশ ছাড়বেন সাকিব
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ১:০২ পিএম

তিন ঘণ্টার বেশি সময়ের অনুশীলন শেষ করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপে নিজের বাজে ফর্ম কাটাতে মরিয়া সাকিব আচমকা দেশে ফিরে এসেছেন সাবেক কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে। তার এই আকস্মিক ফেরা নিয়ে দুদিন ধরেই বেশ উত্তপ্ত দেশের ক্রীড়াঙ্গন। তবে শেষ পর্যন্ত জানা যায়, ক্রিকেট সংক্রান্ত কাজের জন্যই দেশে আসা তার।

ব্যক্তিগত অনুশীলনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মত মিরপুরে আসেন সাকিব আল হাসান। সকাল ৯টা ৭ মিনিটে মিরপুর শেরে-ই বাংলার ইনডোর স্টেডিয়ামে এসেছিলেন সাকিব। 

এরপর সেখানে ৩ ঘন্টার বেশি সময় ধরে অনুশীলন শেষে  দুপুর ১২টা ৪২ মিনিটে ত্যাগ করেছেন মিরপুর।

এ সময় সাকিবের সঙ্গে ছিলেন তার কোচ নাজমুল আবেদিন ফাহিম। এসময় তারা কেউই গণমাধ্যমের সামনে আসেননি।  

জানা গেছে বিকেল ৪ টার ফ্লাইটে কলকাতার উদ্দেশে দেশ ছাড়বেন সাকিব। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft