নাশকতার মামলায় খালাস পেলো বিএনপির ৪৮ নেতাকর্মী
প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৪:৫৯ পিএম

দশ বছর আগে নাশকতার অভিযোগে রাজধানীর বংশাল থানায় দায়ের করা মামলায় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার এবং তার ভাই ইয়াকুব সরকারসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর ৪৮ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। তবে অভিযোগ প্রমাণিত হওয়ায় মোহন মোল্লা নামের এক আসামিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ সোমবার  ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালত এ রায় দেন। 

এদিন রায় ঘোষণার আগে ইয়াকুব সরকারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামি মোহন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শিশির হালদার বিষয়টি জানিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, পুরান ঢাকার নয়াবাজার এলাকায় নাশকতার অভিযোগে ২০১৩ সালের ৫ নভেম্বর বংশাল থানায় মামলাটি করা হয়। পরে তদন্ত শেষে ৫২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft