পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী কঙ্গনা রনৌত
প্রকাশ: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৩:১৩ পিএম আপডেট: ২১.১০.২০২৩ ৩:১৭ পিএম

চলতি বছরের জুলাইয়ে আগাম খবর দিয়ে রেখেছিলেন। এবার নবরাত্রির আবহে হাসপাতাল থেকেই সুখবর দিলেন বলিউড কুইন কঙ্গনা রনৌত। অভিনেত্রীর পরিবারে নতুন সদস্যের আগমন। রনৌত পরিবারে এখন খুশির হাওয়া বইছে। এদিকে খুশির খবরে কঙ্গনাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুপম খের, মহিমা চৌধুরীরা।

বলিউড সিনেপাড়া নিয়ে সবসময়ে কটাক্ষ, সমালোচনা কিংবা বিতর্কিত মন্তব্য করলেও, কঙ্গনা রনৌত আদ্যোপান্ত পারিবারিক মানুষ। মুম্বাই ছেড়ে বেশিরভাগ সময়েই হিমাচলে নিজের মা-বাবা, ভাইদের সঙ্গে সময় কাটান তিনি। এবার সেখান থেকেই অনুরাগীদের সঙ্গে মন ভালো করা খবর ভাগ করে নিলেন তিনি। কঙ্গনার পরিবারে খুদে সদস্যের আগমন হয়েছে। তাই তার খুশির বাঁধ ভেঙেছে।
 
গতকাল শুক্রবার কঙ্গনা রনৌত পিসি হয়েছেন। তার ভাই অক্ষত রনৌতের স্ত্রী রীতুর কোল আলো করে জন্ম নিয়ে ফুটফুটে পুত্রসন্তান। আর তাকে কোলে নিয়েই পিসি কঙ্গনা আদরে ভরালেন। অভিনেত্রীর শেয়ার করা ছবিতে ঠাকুমার কোলেও দেখা গেল ‘বেবি রনৌত’কে।

২০২০ সালে কঙ্গনার ভাই অক্ষত রনৌতের বিয়ে হয় রিতুর সঙ্গে। জুলাই মাসে পরিবারে ধুমধাম করে হয় রিতুর ‘গোদভরাই’ অর্থাৎ সাধভক্ষণ অনুষ্ঠান। সেখান থেকেই শাড়ি-গয়নায় সেজে নিজেই সুখবর দিয়েছিলেন কঙ্গনা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিনোদন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft