আত্রাইয়ে নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ২:৫৩ পিএম

নওগাঁর আত্রাই নদীতে গোসল করতে নেমে মাজহারুল ইসলাম (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে । মাজহারুল উপজেলার মধুগুড়নই গ্রামের মিজানুর রহমানের ছেলে । শুক্রবার দুপুরে এই মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মাজহারুল তাঁদের বাড়ির পাশে আত্রাই নদীতে গোসল করতে নামে । সাঁতার না জানার কারনে এক পর্যায়ে সে পানির স্রোতে ভেসে গিয়ে নদীতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তার সন্ধান শুরু করে।

প্রায় তিন ঘন্টা ধরে সন্ধানের এক পর্যায়ে সন্ধার কিছু আগে বাড়ি থেকে দুরে লোকজন তার ভাসমান লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে । মাজহারুল স্থানীয় একটি মাদ্রাসায় হিফজ বিভাগের ছাত্র ছিল । 

আত্রাই থানার ওসি তারেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নওগাঁ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft