ডেঙ্গুতে আরো ১২ মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৮:৪৯ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১২ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদের মধ্যে ৮ জন ঢাকার।  ৪ জন ঢাকার বাইরের। এ নিয়ে সরকারি হিসাবে গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২২৬ জনে।

শুক্রবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত নতুন ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৫৫৮ জন। তাদের মধ্যে ৪৩৪ জন ঢাকার। ঢাকার বাইরে ১ হাজার ১৩৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮ হাজার ৩ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতে ২ হাজার ৩৫৮ জন। আর বাকি ৫ হাজার ৬৪৫ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।

এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ লাখ ৫১ হাজার ১০১ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ২ লাখ ৪১ হাজার ৮৭২ জন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft