ব্রাহ্মণবাড়িয়ায় কথা-কবিতায় কবি আসাদ চৌধুরীকে স্মরণ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৭:৩৪ পিএম

কথা ও কবিতায় দেশ বরেণ্য কবি আসাদ চৌধুরীকে স্মরণ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। শুক্রবার সকালে তিতাস আবৃত্তি সংগঠনের উদ্যোগে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ আয়োজনের মধ্য দিয়ে কবি আসাদ চৌধুরীকে স্মরণ করা হয়।  এতে প্রধান অতিথি ছিলেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন। 

তিতাস আবৃত্তি সংগঠন পরিচালক মো. মনির হোসেন এর সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী রেজা এ রাব্বীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নন্দিতা গুহ, বঙ্গবন্ধু পরিষদ সদস্য সচিব এটিএম ফয়েজুল কবীর, কবি ও লেখক আবদুর রহিম, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, ব্রাহ্মণবাড়িয়া নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেল, তরী বাংলাদেশের সোহেল রানা ভূঞা ও সোনালী সকাল পরিচালক ফাহিম মুনতাসির। 

নিবেদিত কবিতাপাঠ করেন কবি রুদ্র মোহাম্মদ ইদ্রিস, কবি তিতাস হুমায়ুন। একক আবৃত্তি করেন রেজা এ রাব্বী, ফারদিয়া আশরাফি নাওমী, প্রিয়া সাহা, বাদল দেবনাথ, রিয়া রায়, অবন্তিকা চক্রবর্তী, আনিসুর রহমান। 

নিবেদিত সঙ্গীত পরিবেশন করেন সোহাগ রায়। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহকারি পরিচালক বাছির দুলাল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্রাহ্মণবাড়িয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft