চকরিয়ায় দূর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৬:৪৯ পিএম

চকরিয়ায় শারদীয়পূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী (ভূমি) রাহাত উজ জামানের সঞ্চালনায় আজ শুক্রবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমএ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো:  মাহফুজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, পৌর মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্রো, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক আবু মুছা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি, দাশ সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ। 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সুরাজপুর মানিকপুরের চেয়ারম্যান আজিমুল হক আজিম, সাহারবিল ইউপির চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী, ফাঁসিয়াখালীর চেয়ারম্যান হেলাল উদ্দিন, কাকারার চেয়ারম্যান সাহাব উদ্দিন, পূর্ব বড় ভেওলা'র চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না, বিএমচরের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ডুলাহাজারার চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর প্রমূখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কক্সবাজার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft