প্রতারণার বিষয়ে ওমরা যাত্রীদের সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ১১:১১ পিএম

প্রতারণার বিষয়ে ওমরা যাত্রীদের সতর্ক করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ‘হাজী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের’ প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য ওমরা যাত্রীদের সতর্ক করে বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ ও ওমরা যাত্রীগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কতিপয় অসাধু চক্র হাজী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে গ্রুপ খুলে ওমরাযাত্রীদের কিস্তিতে কয়েকবার টাকা নিয়ে ওমরায় পাঠাবে মর্মে প্রলুব্ধ করে বিজ্ঞপ্তি প্রকাশ করছে। 

‘হাজী কল্যাণ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামে কোন হজ ও ওমরা এজেন্সি নেই। তাই এ ধরনের চক্রের সদস্য/প্রতিনিধিদের নিকট হতে সর্বসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের বিষয়ে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানানোর জন্যও অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft