লেবাননে সড়ক দুর্ঘটনায় আ’লীগ নেতা নিহত
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ১১:০৮ পিএম

লেবাননে মোটরসাইকেল দুর্ঘটনায় নিলু মোল্লা নামে এক আওয়ামী লীগ নেতাসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বুধবার সন্ধ্যায় বৈরুতে বাংলাদেশ দূতাবাসে শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে বাসায় ফেরার পথে ছুল আহাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিলু মোল্লার বাড়ি খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামে। 

তিনি লেবানন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তাঁর ভাই রমজান মোল্লা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত অপর ব্যক্তি ও আহতের পরিচয় জানা যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft