পূজায় হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সাত দিন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৫:১৪ পিএম

দুর্গাপূজায় আজ বৃহস্পতিবার থেকে টানা ৭ দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। 

এদিকে বন্দর দিয়ে বাণিজ্য বন্ধ থাকলেও হিলি পানামা পোর্টে লোড-আনলোডের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত এ তথ্য জানিয়েছেন। 
আগামী বুধবার (২৫ অক্টোবর) পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানান তিনি।

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ জানান, ব্যবসায়ীদের পক্ষ থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও সরকার ঘোষিত ছুটির দিন ছাড়া অন্য দিনে বন্দরের লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft