অবশেষে সালমান খানের সিনেমায় অরিজিতের গান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৫:০৩ পিএম

দীর্ঘ নয় বছরের দ্বন্দের ইতি। এবার 'টাইগার ৩' ছবিতে সালমান খানের লিপে আসছে অরিজিৎ সিংয়ের গান। খোদ সালমানই খবরটি জানিয়েছেন। পাশাপাশি ক্যাটরিনার সঙ্গে গানের একটি ছবিও শেয়ার করেছেন তিনি।

এর আগে, কখনও সলমান খানের জন্য প্লে ব্যাক করেননি অরিজিৎ সিং। ফলে অরিজিতের কণ্ঠ এবং পর্দায় ভাইজান, তাদের যুগলবন্দি কেমন লাগবে? তা নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। অবশেষে মুক্তি পেতে চলেছে তাদের গান।

সালমান খান ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে লেখেন, "পেহেলি গান কি পেহেলি ঝলক। লেকে প্রভুকা নাম! আমার জন্য অরিজিৎ সিংয়ের গাওয়া প্রথম গান। গানটি আসবে ২৩ অক্টোবর।’ 

এর আগে, সম্প্রতি সালমান খানের বাড়িতে দেখা গিয়েছিল অরিজিৎ সিংকে। গত ৪ অক্টোবর এক্স হ্যান্ডেলে এক নেটিজেন সেই ছবি পোস্ট করেন। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়, তবে কি সালমান খানের জন্য প্লে ব্যাক করতে চলেছেন অরিজিৎ সিং? অবশেষে সেই জল্পনাই সত্যি হল।

সূত্র : এই সময়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft