তাড়াশে কৃষি অফিসের কর্মকর্তারা এখন কৃষকের মধ্যমণি
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৩:৫৪ পিএম

উপযুক্ত কলা কৌশল প্রয়োগ করে সিরাজগঞ্জের তাড়াশের কৃষি কর্মকর্তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে প্রান্তিক কৃষকদের জন্য। নতুন চিন্তা ধারার মাধ্যমে কৃষকের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে দিনরাত কৃষি অফিসের কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের ধানের বিভিন্ন প্রকার রোগ বালাইয়ের জন্য সচেতনতা মূলক তথ্য দিয়ে যাচ্ছেন।  

কিভাবে রোগ নির্ণয় করা যায় সেই পরামর্শ দিচ্ছেন কৃষকদের। উপজেলা কৃষি কর্মকর্তার দিকনির্দেশনায় কৃষি উন্নয়নে ব্যাপকভাবে যেন কৃষক সেবা পায় সেই লক্ষ্যে ইতি পূর্ব থেকেই নির্দেশনা দেওয়া আছে। উৎসক কৃষকদের মাঝে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে, মাঠ পর্যায়ে উপসহকারী কর্মকর্তারও ইতিমধ্যে কৃষকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। 

বিষয়টি নিয়ে, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন'র সঙ্গে কথা বললে তিনি জানান, মানুষ মানুষের জন্য, কৃষকের সাথে আমরা গভীরভাবে মিশতে চাই ,তাদের মাঝে আধুনিকতার উন্নত প্রযুক্তি নির্ভর পরামর্শ দিয়ে মাঠ পর্যায়ে সহযোগিতা করছি।

তিনি আরো জানান, ফসল বৃদ্ধিকল্পে আধুনিক চাষাবাদে কীটনাশক, উদ্ভিদের পরাগায়ণ, সার প্রয়োগ এবং প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নয়নের মাধ্যমে ক্রমবর্ধমান চাহিদা মেটানোর প্রাণ পণ প্রয়াস চালানো হচ্ছে। 

এরফলে, পরিবেশের ভারসাম্যহীনতাসহ জীববৈচিত্র ধ্বংসাযজ্ঞ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে এবং মানব স্বাস্থের উপর নেতিবাচক ও বিরূপ প্রভাব ফেলেছে, এগুলো থেকে উত্তরণের জন্য কৃষকদেরকে আমাদের পক্ষ থেকে টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিরাজগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft