চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১২০০ ছাড়ালো
প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৭:০১ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ১২০৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৪৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হন ।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গু আক্রান্ত হন। একই বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft