ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৬৪
প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ৯:৫৭ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ৪৬ জনে দাঁড়িয়েছে। 

২৪ ঘণ্টায় ২৫৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭২০ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৮৪৪ জন  ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ২৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছে।  

এ বছর সারা দেশে এখন পর্যন্ত ২ লাখ ১৪ হাজার ২৪৭  জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৫ হাজার ৮৬০ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ২৮ হাজার ৩৮৭ জন।

তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৩ হাজার ৯১৭ জন। এর মধ্যে ঢাকায় ৮২ হাজার ২৪৬ এবং ঢাকার বাইরে ১ লাখ ২১ হাজার ৬৭১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft