জামালপুরে দু'দিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন
জামালপুর প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ৯:১৯ পিএম আপডেট: ০৪.১০.২০২৩ ৯:২১ পিএম

তথ্য অধিকার আইন এবং অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে জামালপুরে দুদিন ব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। দুদিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান। 

গতকাল মঙ্গলবার বিকেলে জামালপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবির উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।

পরে আলোচনা সভায় সনাক জামালপুরের সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান। 

এ ছাড়াও আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোক্তার আহমেদ, সহকারী পুলিশ সুপার সোহরাব হোসেন, পৌর মেয়র মোঃ ছানোয়ার হোসেন ছানু, দুদকের উপপরিচালক মলয় কুমার সাহা, সিনিয়র তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দীন, তথ্য মেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক কায়েদ উদ জামান, সনাকের সহ-সভাপতি শামীমা খান প্রমুখ। 

তথ্য মেলায় জামালপুরের সরকারি-বেসরকারি ৩৮ প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জামালপুর   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft