রাজাপুরে শারদীয় দুর্গা উৎসব উদযাপন করার লক্ষ্যে সভা
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ৪:১৩ পিএম

ঝালকাঠির রাজাপুরে শান্তিপূর্ণ ভাবে আসন্ন শারদীয় উৎসব উদযাপন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয় নিয়ে এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজাপুর থানা পুলিশের আয়োজনে থানার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু গোপাল কর্মকর্তা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু জয় রাম তেওয়ারি, সাধারণ সম্পাদক নিত্যানন্দ সাহা। 

এছাড়াও আরো বক্তব্য রাখেন, রতন বিশ্বাস, গৌরঙ্গ লাল সাহা, প্রান বল্লব সাহা, ভরেন্দ্রনাথ তালুকদার, সাংবাদিক রহিম রেজা প্রমূখ। 

সভায় প্রতিটি পূজা মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা সহ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার বিষয় আলোচনা করা হয়। উল্লেখ্য এ উপজেলায় এবার ২২টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ঝালকাঠি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft