গাংনীতে পেঁয়াজ চাষীদের মাঝে সার ও বীজ বিতরণ
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১:৩২ পিএম আপডেট: ০৪.১০.২০২৩ ১:৩৩ পিএম

মেহেরপুরের গাংনীতে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার অংশ হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বাঁশ বিতরণ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

আজ বুধবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। 

উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এমরান হোসেন। 

অনুষ্ঠানে মোট ১২০ জন পেঁয়াজ চাষির প্রত্যেককে উন্নত মানের এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি, পলিথিন, বালাই নাশক ও সুতুলি প্রদান করা হয়। 

এ ছাড়াও পেঁয়াজ চাষিদেরকে জনপ্রতি দু’হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে বলে জানান কৃষি বিভাগ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মেহেরপুর   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft