পটুয়াখালীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১:২৪ পিএম

পটুয়াখালীতে সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঢেউয়ের তোড়ে ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ সজিব (২৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতির ঝাউ বাগান সৈকত এলাকায় ভেসে আসে মরদেহটি। সজিব পটুয়াখালীর ছোট বিঘাই এলাকার লিটন শিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে ধুলাসার এলাকার আসাখালি মোহনা থেকে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারে করে সজিব তার বড় ভাই শাহিনের সঙ্গে সমুদ্রে যান। তখন ঢেউয়ের তোরে ট্রলার থেকে ছিটকে গিয়ে নিখোঁজ হন সজিব। মঙ্গলবার দুপুরে গঙ্গামতি এলাকায় জোয়ার সঙ্গে তার মরদেহ ভেসে ওঠে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পটুয়াখালী   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft