পিরোজপুরে ব্রীজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
পিরোজপুর (বরিশাল) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ৫:১৯ পিএম

পিরোজপুর সদর উপজেলার চর লখাকাঠি গ্রামে ব্রীজ ভেঙ্গে বন্ধ হয়ে গেছে হুলারহাট-দাউদপুর-কলাখালী সড়কের যান চলাচল। 

ব্রীজ ভাঙ্গায় মারাত্মক ভোগান্তিতে পড়েছে সড়কটি ব্যবহারকারী সদর উপজেলা কলাখালী ও টোনা ইউনিয়ন এবং পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার জনসাধারণ। 

গতকাল সোমবার বিকেলে বালু বোঝাই একটি পিকআপ ভ্যান ব্রীজটিতে উঠলে এটি ধ্বসে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, ব্রীজটি ঝুঁকিপূর্ণ ছিল। ভারী যানবাহন চলাচল নিষেধ থাকার পরেও বালু বোঝাই ট্রাক ওঠার কারণে ব্রীজটি ভেঙ্গে পড়েছে। 

তিনি আরও জানান, সাধারণ মানুষের চলাচলের জন্য আজ মঙ্গলবার সকাল থেকে মেরামতের কাজ শুরু হবে এবং টেন্ডারের মাধ্যমে নতুন ব্রীজ নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বরিশাল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft