ভারতে ১২ নবজাতকসহ ২৪ জনের মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ১২:৫১ পিএম

ভারতের মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টায় ১২ নবজাতকসহ ২৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটি মহরাষ্ট্রের নানদেদস এলাকায় অবস্থিত। সেখানকার শানকারাও চাভান সরকারি হাসপাতালে এই ঘটনা ঘটে।

হাসপাতালের ডিন জানিয়েছেন, ওষুধ এবং কর্মী সংকটের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। 

তিদিন বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪ জনের মধ্যে ১২ জন প্রাপ্তবয়স্ক। তারা বিভিন্ন রোগে ভুগছিলেন। তাদের মধ্যে বেশিরভাগই ছিল সাপে কাটা রোগী।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ওই হাসপাতালে ছয় মেয়ে শিশু এবং ছয় ছেলে শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আরো ১২ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি মারা গেছেন। তিনি বলেন, বেশ কয়েকজন কর্মী বদলি হওয়ার কারণে কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

তিনি জানান, অনেক দূর-দূরান্ত থেকে রোগীরা সেখানে চিকিৎসা নিতে আসেন। কখনো কখনো রোগীর সংখ্যা বেড়ে যায়। কিন্তু হাসপাতালে কর্মী সংকট থাকায় ঠিকভাবে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, এখানে হাফকাইন নামের একটি ইনস্টিটিউট আছে। তাদের কাছ থেকে ওষুধ কেনার কথা থাকলেও তা হয়নি। তবে আমরা স্থানীয়ভাবে ওষুধ কিনেছি এবং রোগীদের সেগুলো সরবরাহ করছি।

এদিকে, ওষুধ এবং তহবিলের ঘাটতি রয়েছে বলে ডিন যে দাবি করেছেন তা হাসপাতাল কর্তৃপক্ষ অস্বীকার করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে অত্যাবশ্যকীয় ওষুধ রয়েছে। 
হাসপাতালের তহবিলে ১২ কোটি রুপি আছে। চলতি আর্থিক বছরের জন্য ৪ কোটি রুপি অনুমোদন দেওয়া হয়েছে। রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, এখানে ১২ জন প্রাপ্তবয়স্ক রোগী (পাঁচজন পুরুষ এবং সাতজন নারী) এবং ১২ শিশুর মৃত্যু হয়েছে। প্রাপ্তবয়স্কদের মধ্যে চারজন হৃদরোগে, একজন বিষক্রিয়ায়, একজন গ্যাস্ট্রিকের কারণে, দু’জন কিডনি রোগে, একজন প্রসূতিজনিত জটিলতায় এবং তিনজন দুর্ঘটনায় মারা গেছেন। 

সূত্র: এনডিটিভি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft