প্রিয়াঙ্কার দেবরের বিচ্ছেদের গুঞ্জন
প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১:১৭ এএম

প্রিয়াঙ্কার দেবরের বিচ্ছেদের গুঞ্জন, ফের বিয়ের আংটি জো জোনাসের হাতে
পেশাগত সাফল্যের মধ্যেই মিলেছিল দুঃসংবাদ। 

‘জোনাস ব্রাদার্স’-এর অন্যতম সদস্য ও নিক জোনাসের ভাই জো জোনাস ও ‘গেম অব থ্রোন্স’ তারকা সোফি টার্নারের নাকি ঘর ভাঙছে। দিন কয়েক আগে থেকেই জো ও সোফির সম্পর্কে চিড় ধরার কানাঘুষা হলিউডে। বিয়ের আংটিহীন অবস্থায় একাধিকবার দেখা গেছে জো-কে। 

তার ফলেই আরও দানা বাঁধে সেই জল্পনা। তা হলে কি সত্যিই ভাঙনের মুখে জো ও সোফির দাম্পত্য জীবন? জল্পনা জোরালো হতেই তাতে পানি ঢাললেন জো নিজেই। সম্প্রতি টেক্সাসের অস্টিনে ‘জোনাস ব্রাদার্স’-এর অনুষ্ঠানে আঙুলে বিয়ের আংটি পরেই দেখা মিলল জো জোনাসের।

গত আগস্ট মাস থেকে আমেরিকায় ট্যুরে বেরিয়েছে ‘জোনাস ব্রাদার্স’। আপাতত সেই ‘দ্য ট্যুর’-এই ব্যস্ত রয়েছেন জোনাস পরিবারের তিন ভাই। সম্প্রতি টেক্সাসের অস্টিনে অনুষ্ঠান ছিল ব্যান্ডের। সেই ব্যান্ডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিক জোনাসের স্ত্রী ও আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। 

মঞ্চের কাছাকাছিই দাঁড়িয়ে ‘জোনাস ব্রাদার্স’-এর কনসার্ট উপভোগ করছিলেন প্রিয়াঙ্কা। মঞ্চ থেকে স্ত্রীর সঙ্গে খুনসুটি করতেও ছাড়েননি নিক। কখনও মঞ্চ থেকে নামার সময় প্রিয়াঙ্কার হাত ছুঁয়ে শ্রোতাদের ভিড়ে ধরা দিয়েছেন, কখনও আবার স্ত্রীর জন্য লেখা গান গেয়েছেন তার দিকে অপলক দৃষ্টি রেখে। 

মঞ্চ থেকেই নিক ও প্রিয়াঙ্কার গদগদ প্রেমের সাক্ষী থেকেছেন ‘জোনাস ব্রাদার্স’-এর অন্য দুই ভাই কেভিন ও জো। 

ওই কনসার্টেই জোয়ের হাতে ফের দেখা গেল তার বিয়ের আংটি। ভাইয়ের উপদেশেই কি তবে বিচ্ছেদের সিদ্ধান্ত বদল করলেন জো? অনুরাগীদের এমনটাই ধারণা।

২০১৬ সাল থেকে একে অপরকে সঙ্গে পরিচিত জো ও সোফির। প্রেমে পড়তে তেমন সময় লাগেনি দুই তারকার। সোফির জীবনের অন্যতম দুর্বল মুহূর্তে তার পাশে ছিলেন জো। ২০১৯ সালে লাস ভেগাসে বিয়ে সারেন যুগল। 

চলতি বছরের প্রথম দিকে হলিউডের ‘ওয়াক অব ফেম’-এ জায়গা পায় ‘জোনাস ব্রাদার্স’। সেই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন সোফি। যদিও সম্প্রতি ‘জোনাস ব্রাদার্স’-এর কোনও কনসার্টেই দেখা মেলেনি ‘গেম অব থ্রোন্স’ খ্যাত তারকার। 

শোনা যাচ্ছিল, গত কয়েক মাস ধরেই নাকি অশান্তি লেগেই রয়েছে জো ও সোফির মধ্যে। ‘দ্য ট্যুর’ চলাকালীন দুই সন্তানের দায়িত্ব একা হাতে সামলাচ্ছেন জো। সোফি নাকি তেমনভাবে সময়ই দিচ্ছেন না পরিবারকে। 

অথচ, ‘গেম অব থ্রোন্স’-এর বদৌলতে জনপ্রিয়তা অর্জন করার পরে তেমন কোনও উল্লেখযোগ্য কাজও করেননি সোফি। হলিউডে কানাঘুষা, সোফির উদাসীনতাই নাকি তার ও জোয়ের মধ্যে বিবাদের মূল কারণ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft