প্রকাশ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০:১৮ পিএম

এশিয়া কাপের ‘বি’ গ্রুপ থেকে ইতোমধ্যেই সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখার সময় চলমান শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ শেষে গ্রুপের দ্বিতীয় দল নির্ধারিত হবে।
৬ সেপ্টেম্বর সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আগের দিনই এই ম্যাচের জন্য একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড!
নেপালকে বিশাল ব্যবধানে হারিয়ে এবং ভারতের সঙ্গে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ‘এ’ গ্রুপ থেকে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছিল পাকিস্তান।
গতকাল নেপালকে ডাকওয়ার্থ লুইস মেথডে ১০ উইকেটে উড়িয়ে তাদের সঙ্গী ভারত।
অন্যদিকে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারের পর আফগানিস্তানকে ৮৯ রানে উড়িয়ে ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করে বাংলাদেশ। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ৩টায়।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রউফ।