প্রকাশ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৫৩ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ব্যারিস্টার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার নজরুল ইসলাম নবী তার কর্মীসমর্থকদের সাথে নিয়ে "উন্নত বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন" শীর্ষক কয়েক হাজার লিফলেট বিতরণ করেছেন।
আজ মঙ্গলবার বিকেলে নবীনগর উপজেলার বাঙ্গরা, জিনদপুর, ইব্রাহীমপুর, কোনাঘাট সহ উপজেলা বিভিন্ন স্থানে ব্যারিস্টার নজরুল ইসলাম নবী তার কর্মীসমর্থকদের সাথে নিয়ে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের কাছে তিনি সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং এসব লিফলেট বিতরণ করেন।
এসময় ব্যারিস্টার নজরুল ইসলাম নবী বলেন, আমি দীর্ঘদিন যাবত নবীনগরের প্রতিটি অঞ্চলে অবিরত ছুটে বেরিয়ে জননেত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে পদ্মা সেতু, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টার্ণেল, মেট্টোরেল নির্মাণ সহ উন্নয়নমূখী সকল মেঘা প্রকল্পের কথাগুলো জনগণের নিকট তুলে ধরছি।
এরই ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ হয়, সেজন্য আজকে আবারো আমি লিফলেট বিতরণের মাধ্যমে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করে যাচ্ছি।
তিনি আরো বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে যাকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে, তাকেই নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি নবীনগরবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।