ফরিদপুরে ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার প্রদান
প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৫৬ পিএম

ফরিদপুরে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের উদ্যোগে তথ্য প্রযুক্তির যুগে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়।

সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ফরিদপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।

ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব,সরকারী সারদা সুন্দরী কলেজের অধ্যক্ষ কাজী মোঃ গোলাম মোস্তফা, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল

অনুষ্ঠান সঞ্চালনা করেন-আসমাউল হুসনা এ সময় সহ ফরিদপুরের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফরিদপুর জেলায় কর্মরত ১১ জন প্রতিশ্রুতিশীল সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বকে ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার -২০২৩ প্রদান করা হয়।

পুরষ্কারপ্রাপ্ত সাংবাদিকরা হচ্ছেন দৈনিক কালের কন্ঠের প্রতিবেদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, বাংলাদেশ বেতারের ফরিদপুর সংবাদদাতা শফিকুল ইসলাম মনি, দৈনিক যুগান্তরের ব্যুরো চিফ জাহিদ রিপন, দৈনিক ভোরের রানারের বার্তা সম্পাদক সেবানন্দ বিশ্বাস, চ্যানেল আই এর ফরিদপুর জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন তিতু ,দৈনিক সমকালের ব্যুরো চিফ হাসানুজ্জামান, গাজী টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি শেখ মনির হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি মাসুদুর রহমান তরুণ, সময় টিভির জেলা প্রতিনিধি বিকে শিকদার সজল, এখন টিভির জেলা প্রতিনিধি মফিজুর রহমান শিপন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft