শ্যালকের বিয়েতে দাওয়াত না পাওয়ায় দুলাভাইয়ের আত্মহত্যা
প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৪৭ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শ্যালকের বিয়েতে দাওয়াত না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দুলাভাই।

রবিবার (৩ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১১ টার দিকে উপজেলার মগটুলা ইউনিয়নের বাঘবের গ্রামে এ মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত দুলাভাই মো. আব্দুল আজিজ (৩৭) একই গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার উপ পরিদর্শক কামরুল ইসলাম রাসেল।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর আব্দুল আজিজের শ্যালক রফিকুল ইসলাম (২২) দুলাভাইকে না জানিয়ে একা একা বিয়ে করেন। 

পরে শ্যালকের বিয়েতে দাওয়াত না পাওয়ার অভিমানে রবিবার রাতে নিজের বাড়ির পাশে মেহগনি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন দুলাভাই মো. আব্দুল আজিজ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে । সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও অন্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft