কালীগঞ্জে বিদ্যুতের পিলারে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৯:২৫ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজার এলাকায় বৈদ্যুতিক পিলারের সাথে ঝুলে থাকা অবস্থায় এক যুবককের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশ ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার জীবন চন্দ্র কর্মকারের ছেলে গোকুল চন্দ্রে কর্মকার (৩২)।

আজ রোববার সকাল ১০টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের আমজাদ আলী ফিলিং স্টেশনের পাশের একটি বৈদ্যুতিক পিলার থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে তেলপাম্পের পাশের মাঠের মধ্যে বৈদ্যুতিক পিলারের সঙ্গে গলায় দড়ি বাঁধা অবস্থায় ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, ওই যুবক মানসিক প্রতিবন্ধী। পরিবারের সঙ্গেও কোনো যোগাযোগ ছিল না। বিভিন্ন আশ্রমে থাকতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তারপরও মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ঝিনাইদহ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft