নরসিংদীতে কলেজের পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৫:১৪ পিএম

নরসিংদী সরকারি কলেজের একটি পুকুর থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকালে এই মরদেহ উদ্ধার করেন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।

১৬ বছর বয়সি নিহত ফাইজুল মিয়া শিবপুর উপজেলার ভতেরকান্দি এলাকার হোসেন মোল্লার ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিলো বলে জানিয়েছেন তার বাবা হোসেন মোল্লা।

প্রত্যেক্ষদর্শীরা জানান, সকালে নরসিংদী সরকারি কলেজের হোস্টেলে থাকা শিক্ষার্থীরা পুকুরের পূর্বপাশে মরদেহটি ভাসতে দেখে কলেজ কর্তৃপক্ষকে খবর দেয়। পরে কলেজ কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহত কিশোর কলেজের শিক্ষার্থী না। গতকাল দিনের কোনো এক সময় গোসলে নেমে হয়ত তলিয়ে গিয়ে ওই কিশোরের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে কলেজ কর্তৃপক্ষ।

এ ব্যাপারে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নরসিংদী   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft