সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
প্রকাশ: রোববার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ২:২৯ পিএম

ভারতের প্রধানবিরোধী দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার সন্ধ্যায় বুকে সংক্রমণজনিত সমস্যার কারণে তাকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। 

আজ রবিবার এ তথ্য জানিয়েছে এনডিটিভি। হাসপাতাল থেকে জানানো হয়, সোনিয়া গান্ধী বুকে সংক্রমণের কথা বলছিলেন। তাকে নিয়মিত চেক-আপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে, সোনিয়া গান্ধী চলতি বছর দুইবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভাইরাল শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসার জন্য গত ১২ জানুয়ারি স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft