৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু
প্রকাশ: রোববার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ১১:০৯ এএম

৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা রবিবার সকাল ১০ টা থেকে শুরু হয়েছে। প্রথম পর্বের এ মৌখিক পরীক্ষা শেষ হবে আগামী ১২ অক্টোবর। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার ৮৪১ জন মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পিএসসির ওয়েবসাইটে (https://bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ঢাকার শেরেবাংলা নগরে কমিশনের প্রধান কার্যালয়ে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের এ মৌখিক পরীক্ষা শেষ হবে আগামী ১২ অক্টোবর।

পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৪৩তম বিসিএসের জন্য নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। 

একইসঙ্গে উত্তীর্ণদের অনলাইন ফরম (বিপিএসসি ফরম-১), সনদ ও কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে ৩০ মিনিট আগে জমা দিতে হবে।

কোনো প্রার্থী নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে মৌখিক পরীক্ষার বোর্ডে সব সনদ ও কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় আর অংশ নিতে পারবেন না।

৪৩তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এরমধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft