এক সপ্তাহে ইউক্রেনের ২৮১টি ড্রোন ধ্বংস করল রাশিয়া
প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৪৮ পিএম

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহে তারা ইউক্রেনের ২৮১টি ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে ২৯টি পশ্চিমাঞ্চলে ধ্বংস করা হয়েছে ।

রুশ মন্ত্রণালয় বলেছে, ২৮১টি ইউক্রেনীয় মনুষ্যবিহীন ড্রোন ধ্বংস করা হয়েছে, যার মধ্যে একটি টিইউ -১৪১ স্ট্রিজ, পাশাপাশি রাশিয়ান ফেডারেশনের পশ্চিম অঞ্চলে ২৯ টি ইউক্রেনীয় ইউএভি ধ্বংস করেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়া প্রতিনিয়ত ড্রোনের ঝাঁক দিয়ে ইউক্রেনে আঘাত হেনেছে। এই ড্রোন ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক সস্তা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বাধা দেওয়া কঠিন ও ব্যয়বহুল হতে পারে।

গত মে মাস থেকে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের ড্রোন হামলা বৃদ্ধি পেয়েছে এবং মস্কোতে হামলা ক্রমেই সাধারণ একটি বিষয় হয়ে উঠছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft