জনপ্রিয় অভিনেত্রী অপর্ণার ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ৭:০৮ পিএম

নিজের বাসাতেই পাওয়া গেছে মালায়লাম অভিনেত্রী অপর্ণা নাইরের মরদেহ। 

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। 

৩৩ বছর বয়সী এই অভিনেত্রী কয়েকটি সিনেমা ও বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। তাকে নিজের কক্ষেই ঝুলন্ত অবস্থায় পেয়েছে পুলিশ। 

পুলিশ জানিয়েছেন, ওই বাসায় স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন অপর্ণা। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটেছে। 

একটি বেসরকারি হাসপাতাল কর্তৃক অপর্ণার মৃত্যুর খবর পুলিশকে জানানো হয়। ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে তাকে সেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরেই আত্মহত্যা করতে পারেন এই অভিনেত্রী। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। 

সূত্র: এনডিটিভি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft