প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ৫:১৫ পিএম

পটুয়াখালীর বাউফলে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, বাসিপঁচা খাবার সংরক্ষণ, অতিরিক্ত মূল্যে বিক্রি এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের দায়ে বিভিন্ন প্রতিষ্টানে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,পটুয়াখালী গত বুধবার কালিশুরি বাজারের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে পচাঁ ধুলাবালি পরিবেশে মিষ্টি রাখার দায়ে ২টি মিষ্টির দোকান, মূল্য বেশি রাখার দায়ে ২টি মুদী দোকান, পঁচা বাসী খাবার রাখার দায়ে ২টি খাবার হোটেল ও মেয়াদোত্তীর্ণের দায়ে ১টি ঔষধের দোকানে ৩৩ হাজার টাকা জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’র বিভিন্ন ধারায় প্রত্যেককে এ জরিমানাও করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের পটুয়াখালী’র সহকারী পরিচালক শাহ মোঃ সোয়াইব। অভিযানকালে বাউফল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।