হাসপাতালে অসুস্থ বাবাকে দেখতে গিয়ে নিখোঁজ মেয়ে
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ৪:৪২ পিএম

মানিকগঞ্জের ঘিওরে হাসপাতালে ভর্তি অসুস্থ বাবাকে দেখতে গিয়ে নিখোঁজ হয়েছে ইসরাত জাহান (১৮) নামে এক মানসিক ভারসাম্যহীন মেয়ে। সন্ধান চেয়ে গতকাল বুধবার বিকেলে ঘিওর থানায় লিখিত ডায়রী করেছেন তার বড় বোন জাকিয়া সুলতানা। 

ইসরাত কিছুটা মানসিক ভারসাম্যহীন এবং বাক প্রতিবন্ধী। সে দুএকটি শব্দ উচ্চারন করতে পারে। তার বাড়ি ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের হিজুলিয়া গ্রামে।

পারিবারিক সূত্রে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত রবিবার (২৭ আগস্ট) ভর্তি হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন উপজেলার হিজুলিয়া গ্রামের মাওলানা মোঃ জুবায়ের হোসেন। জুবায়ের হোসেনের ৫ সন্তানের ৩য় কন্যা ইসরাত। 

মাতৃহারা শারিরীক প্রতিবন্ধী মেয়ের দেখাশোনা, খাওয়া দাওয়া করাতেন জুবায়ের। বাবাকে একদিন না দেখে সে অস্ফুট স্বরে শুধু বাবা বাবা বলে এদিক ওদিক ছোটাছুটি আর কান্নাকাটি করতে থাকে। বাবা হাসপাতালে ভর্তি আছে। 

বাবাকে দেখতে গত সোমবার সকালে বাড়ির লোকজনের অনুপস্থিতিতে সে বাড়ি থেকে বের হয়। কিন্তু সে হাসপাতালে পৌছায় নি, এমনকি আর বাড়িও ফেরে নি।

ইসরাতের বড় বোন জাকিয়া সুলতানা বলেন, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে ঘিওর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছি। আমার ওই বোন ছিল বাবার নয়নের মনি। ও হারিয়ে যাবার কথা শুনে বাবা হাসপাতালের বেডে অঝোড়ে কাঁদছে। আমার ওই বোনের পরনে ছিল কফি কালার এর খিমার বোরকা, পায়ে জুতাপড়ে বের হয়ে যায়। গায়ের রং ফর্সা, ৩ ফুট ১০ ইঞ্চি।

এ বিষয়ে মানবিক বিবেচনায় ভারসাম্যহীন মেয়েকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন ইসরাতের পরিবার । সন্ধান পেলে প্রয়োজনে মুফতী কাজী হাবিবের ০১৬১৮৬২৮১৯৯ এই নাম্বারে যোগাযোগের অনুরোধ করেছেন এলকাবাসী।

ঘিওর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। মেয়েটির ছবি ইতিমধ্যে আমরা উর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে সারাদেশে প্রতিটি থানায় প্রেরণ করেছি। মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে খুঁজে পেতে কাজ করছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মানিকগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft