আগারগাঁওয়ে এসি বাসে আগুন
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ১২:০৯ পিএম

রাজধানীর আগারগাঁও ক্রসিংয়ে হঠাৎ আগুন লেগে একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, সকাল ৭টা ৩৫ মিনিটে আগারগাঁও সিগন্যালে পলমল গ্রুপের একটি স্টাফ বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে ৮টা ১০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়।

লিমা খানম বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক তার থেকে লাগা আগুনে বাসটি পুড়ে যায়।

কয়েকজন পথচারী জানান, আগারগাঁও সিগন্যালে বাসটিতে ধোঁয়া দেখে চালক ও তার সহকারী দ্রুত নেমে পড়েন। চালক ও তার সহকারী ছাড়া বাসটিতে অন্য কোনো যাত্রী ছিল না।

অগ্নিকাণ্ডের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আগারগাঁও সিগন্যাল পর্যন্ত লিংক রোডের একপাশ বন্ধ হয়ে যায়। ফলে অফিসগামী ও শিশুদের নিয়ে স্কুলে যাওয়া লোকজনকে বিপাকে পড়তে হয়। 

আগুন নেভানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft