প্রকাশ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ৮:৩২ পিএম

ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে দৈনিক ফতেহাবাদ কার্যালয়ে আলোচনা সভা, কবিতা পাঠ ও সংগীতানুষ্টানের আয়ো্জন করা হয়।
ফরিদপুর সাহিত্য পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক এম এ সামাদ।
ফরিদপুর সাহিত্য পরিষদের সম্পাদক মফিজ ইমাম মিলনের সঞ্চালনায় কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন অধ্যাপক মশিউর রহমান ও অধ্যাপক মুনিরুল ইসলাম।
অনুষ্টানে কবি নজরুলের বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন আবৃত্তিকার মো: বেলায়েত হোসেন। এছাড়াও কবি নীলুফার ইয়াসমিন রুবি,কবি আব্দুর রাজ্জাক রাজা,নাফিজা নাসরিন কবি নজরুলের কবিতা পাঠ করেন।
অনুষ্টানে নজরুল সংগীত পরিবেশন করেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী মো: শাখাওয়াৎ হোসেন, মো:আলাউদ্দিন, মো:লিয়াকত হোসেন ও শরীফ মাহমুদ সোহান।