জ্বরের কারণে প্রথম ম্যাচে খেলছেন না লিটন
প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৫:৩০ পিএম

জ্বরের কারণে এখনো শ্রীলঙ্কায় যেতে পারেননি বাংলাদেশের ওপেনার ব্যাটার ও উইকেটকিপার লিটন কুমার দাস। সুস্থ হয়ে উঠতে না পারায় এশিয়া কাপের প্রথম ম্যাচে টাইগারদের হয়ে খেলতে করতে পারছেন না লিটন। 

তবে লিটনের বিকল্প হিসেবে আপাতত কাউকে নেয়া হচ্ছে না।

বুধবার শুরু হচ্ছে এশিয়া কাপের লড়াই। বৃহস্পতিবার শ্রীলঙ্কার ক্যান্ডিতে স্বাগতিকদের বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল। জ্বর ভালো না হওয়ায় মঙ্গলবারও রওনা দিতে পারেননি লিটন। 

বিসিবির পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আপাতত লিটনের বিকল্প হিসেবে দলে কাউকে ডাকার পরিকল্পনা করেনি বিসিবি। 

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি জানিয়েছেন, লিটনের জ্বরের অবস্থার খুব একটা উন্নতি হয়নি। তিনি জানিয়েছেন, আজকেও লিটন দাসের জ্বর ১০০ ডিগ্রি সেলসিয়াস ছিল। 

সে কারণেই লিটনের আবার ডেঙ্গু টেস্ট করানো হয়েছিল। তবে ফল নেগেটিভ এসেছে। তবে ডেঙ্গুর শঙ্কা উড়িয়েও দিচ্ছে না বিসিবি। তাই লিটনের বেলায় আরো অপেক্ষা করতে চায় সংশ্লিষ্টরা। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft